মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন (ইঞ্জিন চালিত অবৈধ যান) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ শেখ (২০) নামে এক যুবক এবং বাসের ধাক্কায় সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টা দিকে উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজিপাড়া এলাকায় এবং বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় দুটো দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে তিনি নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিম্যান এবং মো. বুলবুল আক্তার নড়াইল সদর পৌরসভা এলাকার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে তিনি সাবেক বিজিবি সদস্য।

সূত্রে জানা গেছে, নিহত রিয়াজ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন। এদিন পানি ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর কিছু সময় পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

অপরদিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com