শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ গ্রেপ্তার ২

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর জনকে ২ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি)- পরিদর্শক আব্দুল মান্নান সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন অশোক বাইন সহ একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)১৮ আওতায় বাসু দেব বর্মনকে ১ বছর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ওই সময় মুহিদুল ইসলাম পিতা মৃত্যু ফজর শেখ সাং ছোট কালিয়া সংবাদ সংগ্রহের অন্তরালে কিছু গাঁজার জট নিজের ব্যাগের ভিতর রেখে আত্মসাৎ করার চেষ্টা কালে হাতে নাতে ধরা পড়ে যায়, ভ্রাম্যমাণ আদালত কথিত সাংবাদিক মাহিদুল কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা জরিমানা করে। অভিযান ও আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতার সমাগম ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, গ্রেফতারকৃত বাসু দেব বর্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করতেন। তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজ ও দেশের জন্য ভয়ংকর। তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com