মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সাক্ষাৎ

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে নবনিযুক্ত মোহাম্মদ রুহুল আমিন জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় করেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতারা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মো. শেরে খোদা আসাদুল্লাহ, সহ-সভাপতি প্রশান্ত চন্দ্র খান্না, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজু আহমেদ, প্রচার সম্পাদক মো. ফারজুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মোছা. নাজমা বেগম, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাকিল হাসান রংপুর মহানগর ছাত্রঅধিকার পরিষদের আহবায়ক মো. কাওসার আলম সাগরসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ রংপুর জেলার সভাপতি মো. শেরে খোদা আসাদুল্লাহ বলেন, গণঅধিকার পরিষদ সবসময় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষে কাজ করে যাচ্ছে। রংপুরের উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করতে চাই।

সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রংপুর অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রত্যাশা করে আসছে। প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যদি গঠনমূলক ভূমিকা পালন করে, তাহলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com