শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারী সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ২৩শে মার্চ বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান ভূঁইয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লেঃ কর্ণেল মোশাররফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শায়লা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন- শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্রীড়া ও সংস্কৃতি বান্ধব। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সংস্কৃতির ইতিহাস জানতে হলে অবশ্যই বেশি বেশি করে বই পড়তে হবে।

নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান- কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধুলা’ শ্লোগানে অনুষ্ঠিত হয়। ৩২টি ইভেন্টে কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com