মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে জুলাই অভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত

রুপালী আক্তার- সদর (নীলফামারী) প্রতিনিধিঃ
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অভ্যুত্থানে নিহত শহীদদের। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহীদ রুবেলের কবরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আখম আলমগীর সরকার।

জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কাওসার আলী,গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। একই সঙ্গে জেলার বাকি তিন শহীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন।

প্রসঙ্গত, শহীদ রুবেল ছিলেন গোড়গ্রাম ইউনিয়নের মো. রফিকুল ইসলাম ছেলে ও ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। গত ২৪-এর অভ্যুত্থানে (৫ আগস্ট) গুলিতে আহত হন রুবেল। পরে তাঁকে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সেদিন রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com