মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবি

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী ব্যুরোঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা।

রবিবার (৪ মে) বেলা ১১ টায় ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজয় চত্বরে সমাবেশ করে। এতে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমূখ।

এদিকে একই কর্মসূচি পালন করেছে ডোমার উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাটার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারন সম্পাদক মোজাফফর আলী বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার জনপ্রিয়তার কারণে এক-এগারোর সময় তুহিন ভাইয়ের নামে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। যদি তুহিন ভাইকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, এক-এগারোর তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলায় তুহিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায়
আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com