মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিক) শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার ২৯শে মে বিকেলে নীলফামারী শেখ কামাল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ প্রমূখ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতায় করেন সদর উপজেলা বালক দল ও সৈয়দ উপজেলা বালক দল। এতে ট্রাইবেকারে ৪-০১ গোলে জয় লাভ করে সৈয়দ উপজেলা বালক দল। বালিকা ফুটবল দলে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দপুর উপজেলা ফুটবল দল ও জলঢাকা উপজেলা ফুটবল দল। এতে ২-০ গোলে জয় লাভ করে জলঢাকা উপজেলা বালিকা ফুটবল দল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলা ও পৌরসভা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪জুন এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com