মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পলিমাটি’র নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন

ডেস্ক সংবাদঃ
রাজশাহী মহানগরীর সাহেববাজার মোড়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ২০২৫ইং বিকাল ৪:০০ টায় রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’ এর আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর সহযোগিতায় এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট এবং ব্যানার নিয়ে সাহেব বাজার মোড়ে দেড় ঘন্টাব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে হোটেল-রেস্তোরা-স্ট্রিট ফুডের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হোটেল-রেস্তোরায় স্টিকার লাগানো হয় এবং ভোক্তা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মোঃ আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মুঃ রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মোঃ আলিফ আলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, সদস্য সাইফ, মাহিম, শ্রদ্ধা, রাফা, মৃদুলা, মাধুর্য, ছোঁয়া, ববিতা, কোহিনৃর, ফারিয়া, মিম, আসিফ৷ নাহিদ, শিমুল, তৃণা, নুসরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com