মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে মহাসড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল নামক স্থানে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২জন নিহত এবং পুলিশ সদস্যসহ ১০ জন আহতের হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, রাতে মহাসড়কে টহলরত পিকআপ পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাচ্ছিল। তারা ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রান্সপোর্টের মালভর্তি চলন্ত ট্রাক যার নম্বর ঢাকা মেট্র্রো-ট- ২০-৮৪৫২ মহাসড়কের পার্শ্বে দাড়িয়ে থাকতে দেখে।

এ সময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপটি ওই ট্রাকের সামনে গিয়ে দাড়ায় এবং সার্জেট পলাশ চন্দ্র পাল, কনস্টেবল মিজানুর রহমান ট্রাকের ড্রাইভারের নিকট জানতে চায় গাড়ির সমস্যা কি? ট্রাক ড্রাইভার ইঞ্জিনে সমস্যার কথা জানান। এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহন যার নম্বর ঢাকা মেট্রো-ব- ১২- ৪৫১৬ এসে প্রথমে ট্রাকে ও পরে পিকআপকে ধাক্কা দেয়।

এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের সাইট ওয়ালে আটকা পড়ে এবং ট্রাক ও পিকআপ ছিটকে যায়। এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়লে ২ পায়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। সার্জেট পলাশ চন্দ্র আহত হয় এবং যাত্রীবাহি বাসের ২ জন ঘটনাস্থলে নিহত হয় ও ১০/১২ জন আহত হয়।

পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com