শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ

ছবি- প্রতিনিধি।

​মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে সজিনা চাষ সম্প্রসারণের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌর শহরের খুনিয়া দিঘি সড়কের ভান্ডারা এলাকায় সজিনা ডাল (কাটিং) রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শফিউল হাসান। উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও আবুল কালাম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনকালে প্রধান অতিথি খাদিজা বেগম বলেন, সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এর চাষাবাদ পদ্ধতি যেমন সহজ, তেমনি এটি দ্রুত বৃদ্ধি পায়। বসতবাড়ির আঙিনায় ও রাস্তার দুই ধারে সজিনা চাষ গ্রামীণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের নতুন সম্ভাবনা তৈরি করবে।উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সজিনা গাছের ডাল কাটিং পদ্ধতিতে সহজেই চারা উৎপাদন ও বংশবিস্তার করা সম্ভব। এর পাতা, ফুল ও ফল সবই খাদ্যগুণে ভরপুর। রাণীশংকৈলের সবুজায়ন এবং কৃষকদের আর্থিক উন্নয়নে এই উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com