মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপিতে ভিজিএফের চাল বিতরণ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র, নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, ইউপি সদস্য নুর ইসলাম সহ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

চাল বিতরণের ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, ফুলবাড়ী একাডেমীক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন।

এসময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, স্বচ্ছতা ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে। কোন ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী আহমেদ হাছান বলেন, সরকারের এই কর্মসূচি সারা বাংলাদেশে চলছে তবে ফুলবাড়ীতে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সুষ্ঠ ভাবে ভিজিএফ চাউল বিতরণ অব্যহত রয়েছে। কেউ চাউল বিতরণে কোন অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিজিএফ চাউল বিতরণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা থেকে ঈদুল আযাহা উপলক্ষে এই চাল বিতরণ অনুষ্টিত হয়।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com