মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে এক মাদক ব্যাবসায়ী আটক

আফজাল হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫লক্ষ ৫৬ হাজার ৯ শত টাকার মাদক উদ্ধার করেন। গত ২৩ ও ২৪ মার্চ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইলফোন, ০১টি গ্রামীনফোন সিম এবং ৪৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২,৮০০(বাহাত্তর হাজার আটশত) টাকা।

গত (২৫ মার্চ) তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি (০৪:৫০ ঘটিকা) এবং খানপুর বিওপি (০৫:২০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়।

মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৮৮,৬০০(দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা। গত ২৫ ও ২৬ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৬৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়।

মালিকবিহীন আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯,৬০০(নিরানব্বাই হাজার ছয়শত) টাকা। গত (২৭ মার্চ) ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক আনুমানিক ০৩০০ ঘটিকায় ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৮০,০০০(এক লক্ষ আশি হাজার) টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক বিওপি কমান্ডারদেকে বলে দিয়েছি চোরাচালন অভিযান অব্যহত থাকবে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com