মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি নেতা তুহিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বিজয় মিছিল

রুপালী আক্তার- সদর (নীলফামারী) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রায় ৩০হাজারের অধিক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালি করেছে নীলফামারী জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ডিসি অফিস চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে গাছবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। র‌্যালি শুরুর আগে ডিসি অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি। এদিকে বিজয় র‌্যালি উপলক্ষে জেলা শহরের সকল ওলিগলি পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা দুপুর থেকে দলে দলে যোগদান করেন বিজয় মিছিলে।

এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মুক্তার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন বলেন, স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮ বছরের যন্ত্রণা দূর হয়েছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না। আমরা তাদের স্যালুট জানাই। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তুহিন বলেন, সবাই একত্রিত থাকেন, নির্বাচনের প্রস্তুতি নেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমানের শ্লোগান—‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’—এটির প্রতিফলন ঘটাতে হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সৈয়দ আলী,মোজাম্মেল হক, আনিছুর রহমান কোকো, ইউনুছ আলী শাহ, শেফাউল জাহাঙ্গীর সেপু, কাজী আখতারুজ্জামান জুয়েল, প্রবীর গুহ মিন্টু, রেদোয়ানুল হক বাবু,আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, আক্তারুজ্জামান সুমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা রাশেদ সহ র‌্যালিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com