মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভারতীয়রা গয়না-বাসনপত্র পাঠাচ্ছে ইরানিদের সহায়তায়

ছবি- সংগৃহীত।

ডেস্ক সংবাদ.
ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ইরানে ক্ষতিগ্রস্তদের জন্য গণ অনুদান সংগ্রহ করা হচ্ছে। মধ্য প্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানের নাগরিকদের জন্য ভারত থেকে কেউ গয়না, কেউ জমানো অর্থ পাঠাচ্ছে। এছাড়া ভারত সরকারও পাঠাচ্ছে ওষুধ আর ত্রাণসামগ্রী। ইরানের নাগরিকদের সাহায্য করায় দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একদিকে যেমন তেহরানে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সরকার, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য করেছেন সাধারাণ মানুষ। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ জমানো টাকা পাঠিয়েছেন কেউ নিজের গয়না, কেউবা ঐতিহ্যবাহী বাসনপত্র দান করেছেন বলে জানা গিয়েছে।

দিল্লিতে অবস্থিত দূতাবাসের তরফে জানানো হয়েছে তারা আপ্লুত। আসন্ন দিনগুলোতেও যাতে আর্থিক অনুদান এবং মানবিক সহায়তা যাতে পাঠানো হয় সে জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত দেওয়া হয়েছিল। জানানো হয়, কেউ চাইলে দূতাবাসে গিয়ে নগদ আর্থিক অনুদান দিতে পারেন।

এদিকে, সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় মাহান এয়ার (ইরান এয়ারলাইন্স)-এর একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ মানবিক সহায়তা বহন করছিল ওই বিমান। ভারত থেকেও ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার কথা ছিল ওই বিমানের। যুক্তরাষ্ট্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করার পর বিশ্বের শক্তিশালী দেশগুলো কারও না কারও পক্ষ নিয়েছে। কিন্তু ভারত এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে বলেছে। পাশাপাশি সংঘাতের আবহে থাকা সমস্ত দেশকে ‘সংযম’ দেখানোর কথাও বলেছে।

সূত্র- বিবিসি বাংলা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com