শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মুক্তিপণ দাবী, যৌথবাহিনীর হাতে আটক

যৌথবাহিনীর হাতে আটক ভুয়া ডিবি পুলিশ। ছবি- ৭১সংবাদ২৪.কম

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহ পাঁচজন ভূয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার পশ্চিম গৌরীপাড়া বউ বাজারের অজ্ঞাতনামা একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মো. মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মো. জুলফিকার আলী (৩০) ও চৌকিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫)। আটককৃতদের অপহরণ মামলায় ওইদিন বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহ ৫ জনকে আটক করে।

উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. আশিদুল হক গত বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় আটপুকুরহাটে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেল যোগে আসা কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ায় অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে মারধর করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৫০ হাজার টাকায় রাজী হলে পরিবারের লোকদের টাকা পাঠাতে বলা হয়।

একপর্যায়ে আশিদুলের খালাতো ভাই হাবিবুর ও ভগ্নিপতি মঞ্জুরুল টাকা নিয়ে তাদের দেওয়া ঠিকানা, ফুলবাড়ী পৌর শহরের নিমতলা এলাকায় হানিফ কাউন্টারের সামনে যান।পরবর্তীতে অপহৃত আশিদুলসহ তার খালাতো ভাই হাবিবুরকে স্থান পরিবর্তন করে পৌর এলাকার তেঁতুলিয়া স্কুলের মাঠে নেওয়া হয়।

মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আশিদুলের ভগ্নিপতি মঞ্জুরুল ইসলাম তেঁতুলিয়া স্কুলের মাঠে ৩০ হাজার টাকা দিলে খালাতো ভাই হাবিবুরকে আটকে রেখে শুধু অপহৃত আশিদুলকে ছেড়ে দেওয়া হয়।

পরে খালাতো ভাই হাবিবুরকে ছাড়াতে আরো ৫০ হাজার টাকা দাবি করা হয়। হাবিবুরকে তাদের কাছে রেখে ওই রাতেই আশিদুল ও তার ভগ্নিপতি হানিফ কাউন্টারের সামনে আসলে সেনাবাহিনীর একটি টহল দলকে দেখতে পায়। তখন তাদেরকে অপহরণের বিষয়টি জানালে থানা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান মিন্টু বলেন, ‘ব্যক্তির দায় কখনও স্বেচ্ছাসেবক দল নিবেনা। স্বেচ্ছাসেবক দলে কোনো দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেলসহ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী আশিদুল হক বাদি হয়ে একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com