মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত- আশঙ্কাজনক ২

দুর্ঘটনাকবলিত চার্জার ভ্যান- ছবি- প্রতিনিধি।

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুতর আহত। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহল বাড়ি এলাকার মৃত নয়ন শেখের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুক্তা সিনেমা হলের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি চলন্ত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন এবং মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত. ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন,উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতালে নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে কোনো পক্ষেরই কোনো পারিবারিক অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com