মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির অভিষেক-২০২৫

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অভিষেক হলো “রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির” দ্বি-বার্ষিক কমিটির পথচলা শুরু।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০ টায় রংপুর মহানগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ, সভাপতিত্ব করেন, বাংলাদেশ কম্পিউটার (বিসিএস) রংপুর জেলা শাখার প্রেসিডেন্ট মোকছেদুল ইসলাম মাকছুদ।

প্রধান অতিথি লিটন পারভেজ বলেন, আমাদেরকে সততার সাথে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এসময় তিনি নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতি, আহবায়ক কমিটি-২০২৫ এর আহবায়ক মুশমা কম্পিউটার এন্ড টেকনোলজির স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম, সদস্য মো. মমিনুল ইসলাম (চঞ্চল) মো. জামিল উদ্দিন ও মো. সাইদুল হাসান (রতন)।

অনুষ্ঠানের সভাপতি মোকছেদুল ইসলাম মাকছুদ বলেন, মহান আল্লাহতালা ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। আমরা হালাল ব্যাবসা করবো, গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। ভালো ব্যবহার করতে পারলে আমাদের ইনকামও বাড়বে।

প্রসঙ্গত- রংপুর কম্পিউটার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৫ এ মোট ৯৪ জন ভোটারের মধ্যে, সিলেকশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. জুলকেফল মেলোডি, সিনিয়র সহ. সভাপতি- মো. আব্দুল হান্নান মন্ডল, সহ. সভাপতি- মীর শাহ্ আরিফুজ্জামান আখলাক নির্বাচিত হয়।

এছাড়াও সাধারণ সম্পাদক- শেখ মো. আনাস, সহ. সাধারণ সম্পাদক- মো. রাকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক- মো. রাসেল আলমগীর, সহ. সাংগঠনিক সম্পাদক- মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ- মুরাদ চৌধুরী কাজল, দপ্তর সম্পাদক- মো. মেহেদী হাসান, ধর্ম সম্পাদক- মো. আশরাফুল ইসলাম দুলু, ক্রীড়া সম্পাদক- মো. আমীর হামজা, আইন সম্পাদক- এ. কে. এম হারুন-অর-রশিদ, প্রচার সম্পাদক- খন্দকার নূরে আলম (রাজু), কার্যকরী সদস্য- মো. হাফিজুর রহমান, মো. মিনারুল ইসলাম (টিটু) নির্বাচিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com