মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উপজেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২৮ এপ্রিল) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী যুগ্ম সম্পাদক লিটন প্রধান,নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান, আমিনা বেগম, সুলতান আল রাজী, রবিউল ইসলাম ও সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com