শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে সাবেক মেয়র যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক-মেয়র যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে গতকাল গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, দেশব্যাপী ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই অংশ হিসাবে পৌর শহরে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সাবেক মেয়র আলমগীর সরকারের ভান্ডারা বাসা থেকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত- আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন যুবলীগ সভাপতি আলমগীর সরকার ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকের শার্টের কলার ধরে শায়েস্থা করেছেন। ২০১৮ সালে ৪ ফেব্রুয়ারি আরেক স্থানীয় সাংবাদিক পৌরসভার রাস্থা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দিয়ে ইউএনও অফিস ঘেরাও করে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে তোমার মত সাংবাদিকে শায়েস্থা করতে। এছাড়াও ২০২১ সালে দলের নির্দেশ অমান্য করে আলমগীর সরকার বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে ছিলেন। আওয়ামী লীগ তখন তাকে দল থেকে বহিস্কার করে। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বহিস্কারাদেশ প্রত্যাহার করে যুবলীগ সভাপতির পদ ফিরে পান তিনি।

এপ্রসঙ্গে থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com