শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ইয়াবা সহ চালক র্যাবের হাতে আটক। ছবি- র্যাবের মিডিয়া সেল। ডেস্ক সংবাদ.
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ বাস চালককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন নারায়নকরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে জহির ইসলাম (৪০) নামের বাস চালককে গ্রেফতার ও তাঁর কাছ থেকে ১০,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী জহির ইসলাম (৪০) ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলাম এর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।