মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়িরা। ছবি- ৭১সংবাদ২৪.কম ডেস্ক সংবাদ.
কুমিল্লায় র্যাবের অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে উক্ত অভিযানে ১। পারভীন আক্তার (৪৫), ২। জান্নাতুল ফেরদৌসী (২০) এবং ৩। আফরোজা (১৮) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী ১। পারভীন আক্তার (৪৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকন এর স্ত্রী, ২। জান্নাতুল ফেরদৌসী (২০) এবং ৩। আফরোজা (১৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেন এর মেয়ে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।