শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

হরিপুরে আমগাঁও ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঘোরা মার্কা বিজয়ী

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আলমগীর পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। আ‘লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন, এ ছাড়া অটোরিকশা প্রতীকের প্রার্থী এস এম মনোয়ার হোসেন ৩২ ভোট পেয়েছেন ।

সোমবার ১৭ই জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্র ও একটি ভেনু কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ম‌নোনীত প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আ‘লীগ নৌকা মার্কার উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবিবর রহমান চৌধুরী (ঘোড়া) আলমগীর (চশমা), মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা)। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মান্নান বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে ভোটারসংখ্যা ২২ হাজার ৭৩ জন, তাঁর মধ্যে পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৯১৭ জন, এর মধ্যে বাতিল হয়েছে ভোট ১০৬ টি। বৈধ ভোটার সংখ্যা ১৬৭১২ টি।

প্রসঙ্গত, উল্লেখ্য, গত বুধবার ২৪শে মে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় ১৭ই জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com