মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাটচাষী প্রশিক্ষণ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ মে) সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে।
উক্ত পাটচাষী প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। বগুড়া পাট উপ-পরিচালক (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলাম, বগুড়া পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, নুর নাহার, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা জাহিদ হাসান, পাট অফিসের অফিস সহকারী/কাম কম্পিউটার সজীব ইসলাম সহ পাটচাষী প্রশিক্ষণ কৃষক/কৃষাণী বৃন্দ।