মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধুনট পৌরসভাকে আধুনিক ও বৈষম্যহীন গড়ার প্রত্যয়

মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট পৌরসভার সার্বিক উন্নয়ন ও আধুনিক নগর গঠনের প্রত্যয়ে জনতার প্রার্থী হিসেবে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।

মাহবুব হোসেন চঞ্চল তার ঘোষিত পরিকল্পনায় উল্লেখ করে বলেন পৌরসভার উন্নয়নে তিনি আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, শিক্ষা ও বিনোদনের সুযোগ বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি আরও বলেন পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি জনতার পাশে থেকে কাজ করতে চাই। একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও উন্নত পৌরসভা গঠনই হবে আমার মূল লক্ষ্য।

এদিকে ব্যক্তিগত ভাবে মাহবুব হোসেন চঞ্চলের প্রার্থীতা ঘোষণার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক আলোচনা ঝড় সৃষ্টি হয়েছে। তিনি পাঁচ দফা স্বপ্নের দাবিতে বাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন এবং লিফটের বিতরণ করেন। তিনি সব সময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার কারণে,চারপাশে মানুষের মাঝে প্রশংসার জোয়ার ভাসছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com