মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি মেলা-২০২৬ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে) মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ভূমি অফিস চত্বরে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নাইমা সিদ্দিকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সাংবাদিক বৃন্দসহ উপ-সহকারী ভূমি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।