মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে ইয়াবাসহ বাবা ও ছেলে গ্রেফতার

উজ্জ্বল রায়- জেলা নড়াইল প্রতিনিধি.
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার। মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার এর গতিরোধ করে তাদের তল্লাশি করেন।

এসময় শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচসহ মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩টি ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার ৮টি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩ টি তার ছেলে বাপ্পি সাহারিয়ার এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com