মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল খনন কর্মসূচির আওতায় নড়াইল জেলায় খাল খননের কাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খননের কাজের উদ্বোধন সম্পন্ন হয়। এসময় খাল খননে অংশ নেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।

এর আগে বেলা সাড়ে ১২টায় নড়াইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের সেবা করা সরকারের দায়িত্ব। যে ভোট দেয়নি তার জন্যও যেমন কাজ করতে হবে, যে দিয়েছে তার জন্যও তেমন কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে রাজনীতির মূল সার্থকতা। এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com