শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে ভোলানাথে আশীর্বাদ কামনায় খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের বিভিন্ন স্তানে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী। নড়াইলে মহাদেব শিবকে তুষ্ট করতে খেজুর সন্ন্যাসী পূজা মহাদেব শিবকে তুষ্ট করতে এবং চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় গ্রামীণ বাংলায়, বিশেষ করে নড়াইলের সদর উপজেলায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ পূজা ও ‘খেজুর ভাঙা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কোড়গ্রামের বিদ্যুৎ মল্লিকের বাড়ির আঙিনায় এ পূজা অনুষ্ঠিত হয়। এটি ‘খেজুর সন্ন্যাসী’ বা খেজুর ভাঙা উৎসব নামে পরিচিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাযুক্ত খেজুর গাছের নিচে বাজানো হচ্ছে ঢাকঢোল। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, একদল সন্ন্যাসী গাছের নিচে নৃত্য করছে। আর দল নেতা সাদা ধুতি আর লাল গামছা কোমরে জড়িয়ে তাদের ঘিরে গেয়েছেন ধর্মীয় গান। কয়েকশত মানুষ গাছের চারপাশে ঘিরে অপলক তাকিয়ে ভক্তিভরে তাদের গান ও নৃত্য দেখছেন।

এর মধ্যে একজন সন্ন্যাস নাচতে নাচতে উঠে পড়েছে খেজুর গাছের মাথায়। পরপর সারি সারি গাছটিতে উঠে পড়ছে আরও কয়েকজন সন্ন্যাসী। গাছের মাথায় দাঁড়িয়ে খেজুর ফল ছুড়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে। খেজুরের কচি ফল ভোগ হিসাবে পেয়ে খুশি ভক্তরা।

খেজুর সন্ন্যাসী বা খেজুর ভাঙা উৎসবে অংশ নেওয়া ষোলো সাঙ্গয়ের সুদর্শন চক্রবর্তী তিনি বলেন, খেজুর ভাঙা উৎসব হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। চৈত্র মাসে যখন পাট স্নান করানো হয়। তখন থেকে আমরা শিব ঠাকুরের নামে উপবাস থাকি। নিয়মিত আমরা পূজা অর্জনা করি, তখন থেকে আমরা ষোলো সাঙ্গ একত্রিত থাকি, শিবের আরাধনা করি।

তিনি আরও বলেন, শিবভক্ত বানরাজ তার সঙ্গী সাথী নিয়ে নাচ গান করেন। শরীর হতে রক্ত বের করে তার ছেলের উদ্দেশে সমর্পণ করেন। বানরাজের রক্ত উপহার পেয়ে শিব ঠাকুর খুশি হয়। শিবকে তুষ্ট করতে তাদের এত আয়োজন। খেজুর ভাঙা উৎসব ঘিরে গাছের চারিপাশে দর্শনার্থীদের ভিড় জমে। খেজুর গাছে উঠা সন্ন্যাসীদের হাতের কাচা কচি খেজুর পেতে অধীর আগ্রহ দেখা যায় খেজুর সন্ন্যাস দেখতে আসা ভক্ত অনুসারীদের।

খেজুর সন্ন্যাসী দেখতে আসা চৈতি মল্লিক বলে, কোড়গ্রাম আমার বাবার বাড়ি। এখানে প্রতিবছর শিব পূজা উপলক্ষে খেজুর সন্ন্যাসী, কাটা সন্ন্যাসী, আগুন সন্যাসী এবং আগামীকাল মঙ্গলবার নীল পূজা অনুষ্ঠিত হবে। এসব উৎসব দেখতে এখানে আসছি।

পূজার পুরোহিত (বালা) সচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, চৈত্র মাসে শিব যখন রুদ্র রূপ ধারণ করেন। রুদ্র রূপ ধারণকারী শিব রাহুসেন রাজাকে ষোলো সাঙ্গ, বালা উপস্থিত করে পাট স্নান করিয়ে উপাসনা করার আদেশ দেন। সেই থেকে এই পূজার আরম্ভ হয়। ভক্তরা চৈত্র মাসে এই পূজা করে থাকেন। শিবকে তুষ্ট করতেই এই পূজার আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com