মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে ইলিশ বিক্রির অনলাইন প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

পুলিশের হতে আটক ইলিশ বিক্রির প্রতারক চক্র। ছবি- প্রতিনিধি।

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে চাঁদপুরের ইলিশ বিক্রির অনলাইন প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সারফারাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের মৃত. রেজাউল শেখের ছেলে লিমন শেখ (২১) এবং একই গ্রামের পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।

জানা গেছে, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর”, অনলাইন পণ্য বিক্রয় নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যম ও স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত একটি চক্র, এমন চক্রের ক্ষপ্পরে প্রতারিত হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায়, নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলা থেকে অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com