শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্পে সেবারত- ছবিঃ ৭১সংবাদ২৪.কম

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে এবং জেলা বিএনপির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দিনব্যাপী হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। এসময় জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু,হারুন অর রশিদ খোকন,আকবর আলি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান কল্লোল, সাবেক ছাত্রনেতা সানাউল হক তনি, ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, সদস্য সচিব ড্যাব নীলফামারী জেলা এবং জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com