মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জে পুকুরে ডুবে কিশোর নিহত

মোয়াজ্জেম হোসেন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাত বকশীগঞ্জ থানায় কর্মরত এস আই লাভলুর ছোট ভাই।

জানা গেছে, রিফাত শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে। পরীক্ষা শেষে বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে বুধবার (১৫ মে ) দুপুরে তার বন্ধুদের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রিফাতসহ কয়েকজন বন্ধু উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় রিফাত। এ সময় বন্ধুরা তাকে খুঁজতে থাকে এক পর্যায়ে বন্ধুদের ডাক চিৎকারে স্থানীয়রাসহ পুকুরে খুঁজতে থাকে। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের দলে ডুবুরি না থাকায় জামালপুর থেকে ডুবরি দল না আসা পর্যন্ত উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছিল পরে জামালপুর থেকে ডুবরি দল এসে রিফাতের নিথর নিথর দেহ উদ্ধার করে।

কশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন রিফাত। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com