মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে মার্কন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কালাইয়া শাখার বিশেষ সিএসআর ফান্ডের উদ্যোগে ৩০০ কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কালাইয়া সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস্ চেয়ারম্যান এস এম ফিরোজ আলম এ কৃষি উপকরণ বিতরন করেন। প্রতিজন কৃষকে ১০ কেজি বীজ মুগডাল, ইউরিয়া সার ৫০ কেজি, এডিপি সার ৫০ কেজি এমওপি সার ২৫ কেজি করে ও যাতায়াত ভাড়ার জন্য নগদ ১ হাজার টাকা করে বিতরন করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃকামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান ও ভিপি মোঃমুকিতুল কবীর,এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃসফরুজ্জামান খান, দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল শাখা প্রধান মোঃ গোলাম মাওলা পটুয়াখালী শাখা প্রধান মোঃমোসলে উদ্দিন, খেপুপাড়া শাখা প্রধান মোঃফারুখ সিকদার, কালাইয়া শাখা প্রধান মোঃআল মামুন, কালিশুরি উপ শাখা প্রধান মোঃ আলমগীর হোসেন সহ কালাইয়া শাখায় কর্তব‍্যরত অনেক কর্মকর্তা ও কর্মচারী । এছাড়াও স্থানীয় সুধী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com