মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ীর ধাক্কায় মুয়াজ্জিন নিহত

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে রংপুর-জলঢাকা মহাড়কের বড়ভিটা এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ীর ধাক্কায় নাজিমুল ইসলাম(২৭) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ২০২৪ইং সকাল ৯ টার দিকে উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

নিহত যুবক উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ৯ টার দিকে নাজমুল তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পেট্রোল পাম্পে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে আসা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়ী তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক গাড়ী থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে উভয় পক্ষ মিমাংসা করেন এবং নিহতের পরিবার মরদেহ নিয়ে গেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। ওনারা লাশ নিয়ে গেছে দাফনকাজ সম্পন্ন করার জন্য।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com