শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

অবৈধ অস্ত্র ব্যবহারের সুযোগ নেই, বৈধগুলোও জমা দিতে হবে- ডিএমপি হেডকোয়ার্টার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই। অপরদিকে, যাদের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে।

সোমবার (৪ ডিসেম্বর)-২৩ ইং দুপুরের দিকে ডিএমপি হেডকোয়ার্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই। অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুসারে নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।

খ. ড. মহিদ উদ্দিন বলেন, যখনই প্রশাসনিক কার্যক্রম থাকে তখনই আমরা আমাদের বেস্ট কাজ করার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জন্য যে নির্দেশনা দিয়েছে সে হিসেবে ডিএমপিতে ৩৩ টি থানার ওসিদের একটি তালিকা করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবে। ডিএমপিতে যারা রয়েছেন তাদের বদলি করতে পারে ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে খ. ড. মহিদ বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই এবিষয়ে কিছু বলতে পারবো না। আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com