মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অভাবের তাড়নায় ভূমিহীন বৃদ্ধের আত্মহত্যা

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আলাল উদ্দিন(৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঋণ, অভাব-অনটন আর টানাপোড়েনে হতাশাগ্রস্ত হয়ে আলাল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার ২রা জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর এলাকার একটি জঙ্গল থেকে তার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আলাল উদ্দিন উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের বাসিন্দা। নিজের জমি ও ঘর-বাড়ি না থাকায় অন্যের বাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বাড়ি থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলাল উদ্দিন স্থানীয় বরুয়াকোনা বাজারের উদ্দেশে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় রাতে তার স্ত্রীসহ বাড়ির লোকজন নানান জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি আলালের।

শুক্রবার সকালে গ্রামের ছেলে মেয়েরা আম কুড়াতে গিয়ে জঙ্গলের মেরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আলালের মরদেহ দেখতে পায়।

তাদের ডাক চিৎকারের আশপাশের লোকজন ছুটে যান। খবর পেয়ে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন- আলাল উদ্দিনের নিজের ভূমি ও ঘর কিছুই নেই। অন্যর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতো।

একমাত্র মেয়ে স্বামী পরিত্যক্ত, ঢাকায় গার্মেন্টসে কাজ করে। আলাল ঋণগ্রস্ত ছিলেন। ঋণ, অভাব অনটন আর টানাপোড়েনে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর আগেও একবার আলাল আত্মহত্যা করতে চেয়েছিলেন।

তিনি বলেন- পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com