মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আওয়ামী লীগ জন্মগত ভাবে ইসলাম বিরোধী- এটিএম আজহার

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা যুব বিভাগের সভাপতি এ্যাড. কাজী ছামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কারা নির্যাতিত মজলুম জননেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। বক্তব্য রেখেছেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাও. এনামুল হক, শাহ মোহাম্মাদ নুর হোসেন, সাবেক নায়েবে আমীর সহ স্থানীয় জামায়াত নেতারা।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের চারদিক ঘিরে রয়েছে ভারত, যারা আমাদেরকে আক্রমনের হুমকী দেয়। আর সেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যায়। সেখানে বসে এখনো ষড়যন্ত্র করে। গত ৫৪ বছরে ভারত বিভিন্ন ভাবে আমাদের স্বাধীন সার্বভৌমত্বকে নানা ভাবে আঘাত করেছে, প্রকৃত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। যে দেশ পানিতে ডুবায়, খড়ায় পোড়ায় সে দেশ আমাদের বন্ধু হয় কিভাবে? মনে রাখবেন, একমাত্র ইসলাম পন্থি মুসলমান ও ইসলামিক দলীয় শক্তি এখন বাংলাদেশের সাধারণ জনগণের প্রকৃত শক্তি। তাই রয়ে যাওয়া ফ্যাসিস্টদের চিহ্নিত করে সকল খুন হত্যা, গুমের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়াজ মাহফিল করলে জঙ্গিবাদের নামে হুজুরদের গ্রেপ্তার করা হতো। এখন দেশে আর জঙ্গিবাদ নাই, আওয়ামী লীগের আমলেই শুধু হতো। আওয়ামী লীগ আসলে জন্মগত ভাবে ইসলাম বিরোধী শক্তি। বলে উত্তর দিকে যাব, যায় পশ্চিম দিকে। হাসিনা ও তার দল নিজেদের আল্লাহ্, নবী দাবি করতেছিল, সে দেশের মানুষকে খাওয়াতো এবং পড়াতো। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার প্রমাণ আমরা ৫ আগস্ট দেখেছি- রাজনৈতিক শক্তি ছাড়াই বৈষ্যম্য বিরোধী আন্দোলন থেকে ছাত্র-জনতার বিপ্লবের মুখে রান্না করা খাবার না খেয়ে পালাতে হয়েছে।

তিনি আরো বলেন, গণতন্ত্রের বিশ্বাস থাকলে সংস্কারের পরে ভোট হলে দোষ কোথায়! যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে- তাতে রাষ্ট্র সংস্কারের আগে আমরা ঝুঁকিপূর্ণ নির্বাচন চাই না। ভোটের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, পঙ্গু-অচল সবাই কেন্দ্র গিয়ে অবাধে ভোট দিতে পারে- অন্তর্বর্তীকালিন সরকারের কাছে এটা আমাদের দাবি।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামের যুব বিভাগের নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com