শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আওয়ামী সরকারের সময় নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আওয়ামী সরকারের সময় নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও সদস্য জোবায়ের মাতুব্বর (১৩ আগস্ট) প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, ২০১২ সালের (৩০ ডিসেম্বর) আত্মপ্রকাশের পর সকল শর্ত মেনে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৮ এবং ২০২২ সালে দুইবার নিবন্ধনের আবেদন করার পরও আওয়ামী সরকারের অপরাধ-দুর্নীতির বিরোধীতা করায় দুর্নীতিগ্রস্থ প্রধান নির্বাচন কমিশনা, কমিশনার ও সচিবের দুর্নীতির কারণে নিবন্ধনের সুযোগ থেকে বঞ্চিত হই।

বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আওয়ামী শামসনামলে নিবন্ধিত বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি)ও নিবন্ধন বাতিল দাবি করে আরো বলেন, কেবলমাত্র অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার লক্ষ্যে দুর্নীতি করে এই দলগুলোকে নিবন্ধন দেয়া হয়েছিলো। এই দলগুলো কখনোই জনগণের দাবি নিয়ে রাজপথে নামেনি; যার প্রমাণ গত ১০ বছরের গণমাধ্যমে চোখ রাখলেই পাওয়া যাবে।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ এই শ্লোগানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করার পর থেকে কোনো ধরণের আর্থিক লোভ বা মোহের রাজনীতিতে যুক্ত না হয়ে জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ- মোর্চার বাইরে থেকে জনদাবি বাস্তবায়নে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com