মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে একটি র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।
সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে নারী উন্নয়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং সমাজে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, নারী ও কন্যাদের সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এসময় তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।