শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি সিদ্দিকুল আলম

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপি’র আদর্শপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। মঙ্গলবার বিকালে মাগুড়া আদর্শপাড়ায় সরজমিন গিয়ে প্রত্যেক পরিবারকে ২টি করে শাড়ি, ২টি লুঙ্গি ও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, জাতীয় যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, সাবেক এমপির আস্থাভাজন তানভীর হোসেন, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা, ইউপি সদস্য আহাদ আলী ও সাবেক ইউপি সদস্য সুজন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১টার সময় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি পরিবারের প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাবেক এমপি’র এই সহযোগীতা পেয়ে বলেন, জনসেবা করতে চাইলে শুধু ক্ষমতায় থাকলেই হয় না। সহযোগীতা করতে সেবামুলক মন থাকতে হয়। এসময় তারা সাবেক এই এমপি’র জন্য শ্রষ্ঠার কাছে মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com