মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের গাছ- আগামীর নিঃশ্বাস- বৃক্ষরোপনে ইউএনও রুবেল রানা

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
“আজকের গাছ আগামীর নিঃশ্বাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বৃক্ষরোপণ অভিযান । বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার কুর্শা ইউনিয়নের প্রায় ২৫ একর জমি জুড়ে হাত খোপার বিলের ধারে বিভিন্ন প্রজাতির ৭০০ ফলজ গাছ তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে লাগানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা নিজ হাতে নারিকেল চারা গাছ রোপনের মধ্যদিয়ে শুরু হয় গণবৃক্ষরোপন অভিযান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়, বন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খাঁন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জুয়েলে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ(ওসি) এম,এ ফারুক হোসেন সহ স্থানীয়জন।

স্থানীয়রা বলেন, বিলের ধারে গাছ লাগানো উপজেলা প্রশাসন তথা সরকার খুবই ভালো উদ্যোগ নিয়েছে। গাছ লাগানোর ফলে আমরা কৃষি কাজের সময় পর্যাপ্ত ছায়া পাবো। রোদের দিন কাজের ফাঁকে আরাম করতে পারবো। পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির এই বৃক্ষরোপনের জন্য আল্লাহ ইউএনও’র মঙ্গল করবেন।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জুয়েলে বলেন, এই বিলের দুই ধার বৃষ্টিপাত জণিত ক্ষয়ক্ষতি নিয়মিত সংষ্কারের আওতায় থাকবে। আমি উর্ধ্বতন মহলে বলবো ভবিষ্যৎ-এই বিল বিনোদন পার্ক করতে হলে বিলের একসেস রোডটা জরুরী ভাবে দরকার, যাতে সাধারণ মানুষের আসা যাওয়া সহজ হবে। এলাকাবাসীকে গাছগুলো সঠিক ভাবে বেড়ে উঠতে দেখাভাল সহযোগীতার কথা বলেন। এ সময় অফিসার ইনচার্জ রোপন করা চারা গাছগুলো স্থানীয় চৌকিদার দ্বারা রক্ষনাবেক্ষন তদারকির আশ্বাস দেন।

কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, উপজেলা প্রশাসনে আয়োজনে আমরা সকলে মিলে নানা রকম ফলজ গাছ রোপন করছি। এর মধ্যে আম, কাঠাল, নারিকেল, মাল্টা, কমলা ও তাল গাছের চারা আজ লাগানো হচ্ছে। এই বিল ধারে লাগানো গাছগুলো সঠিক পরিচর্চায় বেড়ে উঠলে এই এলাকার মানুষের বিভিন্ন ফল, পুষ্টি ও কৃষি চাহিদা নিশ্চিত করতে পারবো। এছাড়া পুরো বিলের দুই ধার যদি গাছে ভরে যায়, দেখার মতো একটা জায়গা হবে। গাছ লাগানো শুরু হয়েছে চলতে থাকবে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, এই হাত খোপার বিলে ধারে ফলজ গাছ লাগানোর মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা, স্থানীয়দের পুষ্টি চাহিদা, শুদ্ধনিঃশ্বাস, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য পরিবেশ প্রদান করা। ভবিষ্যৎ-এ এই বিল এলাকা যেন বিনোদন মাধ্যম ও অবকাশ যাপনে সহায়ক হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বরাবরই বৃক্ষরেপান সহ জনবান্ধব ভালো কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন।

উল্লেখ্য যে, উপজেলার আনসার সদস্য, চৌকিদার ও স্থানীয় সাধারণ মানুষ বৃক্ষরোপন কাজে সহযোগীতা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com