মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী ব্যুরোঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী নিজসুন্দর খাতা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোছা. মার্জুয়ারা বেগম (৫২) এর ভুট্টা ক্ষেতে প্রবেশ করে দুই লক্ষাধিক টাকার ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকার আতিয়ার রহমান (৫৫), রেবা বেগম (৫০), ওবায়দুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩০), আব্দুল হামিদ (৩৫), সুমন ইসলাম (৩০), জুয়েল ইসলাম (৩৫), আল-আমিন ইসলাম (২৬), হাজেরা বেগম (৫৫), আঞ্জুয়ারা বেগম (৫০), আমিনা বেগম (৫০), আশরাফুল ইসলাম (৩০) সহ আরও বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছা. মার্জুয়ারা বেগম অভিযোগ করে জানান, অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছে তার। এরই প্রেক্ষিতে আদালতের আদেশ অমান্য করে গত ৪ মে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার নিজস্ব জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ২০০ মন ভুট্টা ছিঁড়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। খবর পেয়ে জমিতে গিয়ে বাঁধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের জন্য তেড়ে আসে বলে জানান তিনি। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে।

মোছা. মার্জুয়ারা বেগম বলেন, আমার নিজের জমির দুই লক্ষাধিক টাকার ভুট্টা ছিড়ে তারা নষ্ট করে দেয়। তাদের জমি দখলে আমি যদি বাঁধা দেই তাহলে আমাকে মেরে ফেলা ও আমাদের পরিবারের নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে তারা। আমি এটির ন্যায় বিচার চাই।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আতিয়ার রহমান বলেন, জমিটি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। আমার জমির চাষকৃত ভুট্টা আমি ছিড়ে নিয়ে গেছি। কোনো ভুট্টা নষ্ট করি নি আমি। জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com