শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তারাগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার নতুন চৌপতিতে অবস্থিত হোটেল “শখের হাড়ি” রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মন্ডলী সদস্য মো. গোলাম রব্বানী, সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল বাশারসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া উপস্থিত বক্তারা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।