মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার

হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবুসাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলাম।

কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের জানান, আব ুসাঈদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। তাই আবু সাঈদের রক্তের সাথে কেউ বেইমানীকরবেন না।আবুসাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তার বিরুদ্ধে আমরা কেউ না যাই। স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ জীবন দেওয়ার জন্য দাড়ায় তখন কোন স্বৈরাচারটিকে থাকতে পারেনা। সামনে যদি কোন স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে বা কার্যকলাপ কেউ শুরু করে তাহলে আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবারো ফুঁসে উঠবে।

জেল থেকে মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি সদ্য জেল থেকে মুক্তি পেয়েছি। আমিআসামী থেকে মুক্তি পেতামনা। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না হাজার হাজাররা জবন্দী বিনা কারণে যারা বন্দি অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বপরি বাংলাদেশ মুক্তি পেয়েছে। আমরা আবু সাঈদকে একটা আইকন মনে করি। যার কারণে আমরা সবাই সেখানে আসি। তার মানে এই নয় যে আবু সাঈদ সবার আগে জীবন দিয়েছে।

আবু সাঈদের পথ ধরে হাজার হাজার তরুণ জীবন দিয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে তাদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। অনেককে ঘরবাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি, তাদের অর্থ সহায়তা দেওয়ার চেষ্টাকরেছি। জুলাই শহীদদের সহযোগীতার ব্যাপারে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আবু সাঈদের রক্তেগড়া সরকার আজ দেশ শাসন করছে।

তারাতো কোন রাজনৈতিক দলের সরকার না। তাদের দায়িত্ব অনেক বেশি। যাতে করে তারা সরকারি ভাবে আবু সাঈদসহ আন্দোলনে শহীদ হওয়া সবার পাশে দাড়াতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতিও বর্তমান কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দীন, রংপুর জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, পীরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com