শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আলোচিত ভাতিজা হত্যা মামলায় আদালতের রায়ে চাচির যাবজ্জীবন

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে ভাতিজা তরিকুল ইসলামকে(৩) হত্যার আলোচিত মামলায় চাচি আর্জিনা আক্তারকে(৩৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ২৪শে মার্চ ২০২২ইং তারিখ ফেনী জেলা ও দায়রা জজ ডঃ বেগম জেবুননেছার আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায়টি ঘোষণাকালে আসামি আর্জিনা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- ২০১৯ইং সালের ২১শে নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বাড়ির পাশের জমি থেকে মাওলানা আবু বকরের ছেলে তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩শে নভেম্বর পরশুরাম মডেল থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা রুজু করেন।

ওই দিনই সন্দেহভাজন হিসেবে চাচি আরজিনা আক্তারকে আটক করা হয়। পরে ২৪শে নভেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে এসআই রিজাউল জাব্বার ২০২০ইং সালের ৩রা সেপ্টেম্বর আরজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মোঃ কামাল উদ্দিন জানান- আসামি আর্জিনা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণীত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ছাত্তার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

অপরদিকে, পিপি হাফেজ আহাম্মদ জানান- আসামি আর্জিনা ২০১৯ইং সালে ২৩শে নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন। রায় ঘোষণার পর তাকে পূণরায় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com