শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই এক কাতারে এগিয়ে আসুন- এমপি হাফিজ

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
পীরগঞ্জ-রাণীশংকৈল এলাকায় আমি তো গত নয় মাসেও কাজ করেছি, আরো কাজ করতে চাই এ এলাকার মানুষের স্পন্দন আমি বুঝি, আমি এলাকায় রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করে যেতে চাই তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই এক কাতারে এগিয়ে আসুন, ভোট দিতে ভুল করবেন না, আগামি (৭ জানুয়ারী) রবিবার আপনারা সবাই লাঙ্গল মার্কায় ভোট দিবেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে জাতীয় পার্টির এক নির্বাচনী জনসভায় জাপা মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজউদ্দীন আহম্মেদ এমপি এসব কথা বলেন।

রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক।

বিশেষ সম্মানিত অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহঃ সভাপতি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি ছিলেন, রাণীশংকৈল উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আ’লীগ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান , রাণীশংকৈল আ’লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ভাইস্ চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবু তাহের ঠিকাদার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ। সঞ্চালনা করেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।

এছাড়াও সভায় পীরগঞ্জ- রাণীশংকৈল উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ আসনে (ঠাকুরগাঁও-৩) আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মনোনয়ন প্রত্যাহার করি।এ আসনে লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজউদ্দীনের জন্য নৌকাকে ছাড় দেওয়া হয়েছে।

তাই আমরা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছি। আমাদেরকে এখন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com