মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিকা প্রসাদ ইউনিয়নে কবরস্থান কমিটির নামে গাছ কেটে আত্মসাৎ‘র মিথ্যে অভিযোগ

শামসুল হক মামুন- কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্থানের কাজের জন্য ৫ দফায় কবরস্থানের ৫১টি গাছ এলাকার জনগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়। যাহা কবরস্থানের সংস্কণের জন্য ব্যয় হবে।

কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জনগণ এটি সরকারি নয়। এলাকার মানুষের দানকৃত ২ গন্ডা জমি আমরা নতুন কমিটি কবরস্থানের নামে ক্রয় করেছি। বিগত কয়েক দিন যাবৎ অনলাইন মিডিয়া কবরস্থান কমিটির নামে মিথ্যা মনগড়া সংবাদ ছড়াচ্ছেন। ১০ লক্ষ টাকার গাছ নাকি আমরা বিক্রি করেছি ১০০ থেকে দেড়‘শ গাছ বিক্রি করেছি কবরস্থান নিয়ে ষঢ়যন্ত্র করা হচ্ছে যারা না জেনে বলেছেন আপনারা কবরস্থানে এসে দেখুন এখনো গাছের গুড়া মাটিতে আছে দেখেন কয়টা গাছ বিক্রি হয়েছে আর টাকা যা পেয়েছি তা সবার সামনে ডাকে বিক্রি হয়েছে। সাংবাদিকদের এ কথা বলেন কবরস্থান কমিটির সভাপতি বরজু মেম্বার।

আমাদের নামে উপজেলায় মিথ্যা যে অভিযোগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ স্যার বিনীত অনুরোধ থাকবে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন। কবরস্থান কমিটির কোষাধক্ষ্য হাজী মোঃ হেলাল উদ্দিন বলেন- এই কবরস্থানটি আমাদের হাত ধরে তিল তিল করে আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে অন্যান্য কবরস্থান আমাদের কবর স্থান দেখলে বুঝবেন কত সুন্দর এবং কত কাজ হয়েছে।

আমাদের নামে যে গাছ কেটে টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন আপনারা চাইলে গাছ গুলো গুনে দেখতে পারেন আর গাছ বিক্রি হয়েছে সকলের সামনে এখানে চুরি দারির কিছু নাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপবাদ রটাচ্ছেন, মান সম্মান নষ্ট করছেন আমাদের কমিটির কাছে সকল হিসাব আছে যে কেই চাইলে দেখতে পারবেন। মিথ্যা অপবাদের বিরুদ্ধে কবরস্থান কমিটি ও এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েছেন।

বেলা ১১ ঘটিকায় কবরস্থান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা হয়। এসময় কবরস্থান কমিটি র্পূবের কমিটির কাছে বর্তমান কমিটি হিসাব চেয়েছেন এবং প্রতিবাদ সভায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধক্ষ্য, উপদেষ্টা মন্ডলী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com