মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালের স্বাক্ষী হয়ে আছে মোঘল আমলের পুরোনো ঐতিহাসিক মসজিদ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
জরাজীর্ণ অবস্থায় কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দিনাজপুরের তেলিপাড়ার প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুর মসজিদ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হচ্চে মসজিদের মূল কাঠামো। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দুরে মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা মৌজাস্থ্য তেলিপাড়া গ্রামে কালের সাক্ষী দাড়িয়ে থাকা প্রাচীন মসজিদটির অবস্থান। দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্ত ১২ ফুট, ভিতরের প্রস্থ আটফুট। দেয়ালে রয়েছে তিনটি দরজা, আর পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহেরাব।

এছাড়াও তিনটি গোলাকার ছোট গম্বুজ রয়েছে মসজিদটিতে। ছোট ছোট ইট দিয়ে নির্মিত মসজিদের দেওয়ালে নিপুন হাতে তৈরি বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে। মসজিদটির সৌন্দর্য্য বৃদ্ধিতে কোনো কমতি রাখেনি নির্মানকারীরা। এর নির্মান শৈলী দেখে অভিজ্ঞ মহলের ধারনা মোগল আমলে নির্মিত। স্থানীয়রা এটাকে সুর মসজিদ বলে জানেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম বলেন, মসজিদটি দীর্ঘকাল পূর্বে নির্মিত হলেও সেখানে নামাজ আদায় হয়না। অর্থাৎ যুগ যুগ ধরে মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মসজিদ চত্বরে বার্ষিক ঈদের নামাজ আদায় হয়ে থাকে। প্রাচীন এই মসজিদটি সম্পুর্ন অরক্ষিত অবস্তায় রয়েছে। ফলে বর্তমানে মসজিদের দেওয়ালের বাইরে কারুকার্যসহ মসজিদের দেওয়ালগুলি বিনষ্ট হতে চলেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন,এলাকায় জনশ্রুতি রয়েছে মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছে। স্থানীয় মুরুব্বিদের কাছে শুনেছি এই মসজিদের বয়স প্রায় চারশো-সোয়া চারশো বছর হতে পারে বলে ধারণা করে তারা। মসজিদটির রক্ষণাবেক্ষণ দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। প্রাচীন এ নিদর্শনটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com