মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে পানের সঙ্গে চেতনা নাশক ঔষধ খাইয়ে আশরাফুল ইসলাম(৩০) নামে এক যুুবকের ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার চেংমারি ব্রিজের পাশ থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সহযোগীতায় উদ্ধার করে যুবককে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বড়ভিটা ইউনিয়নের চন্দনপাট এলাকার হামিদুল ইসলামের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম ইজিবাইক চালিয়ে তাঁর উপার্জনের টাকায় পরিবার চালান। আজকে দুপুরে জলঢাকা থেকে দুইজন যাত্রী অজ্ঞাত পরিচয়ে তার গাড়ীতে উঠেন। তিনি যাত্রীদের নিয়ে জলঢাকা থেকে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে তাঁরা ক্যানেলের বাজার নামক জায়গায় গাড়ী থামিয়ে পান খাওয়ার জন্য সিএনজি দাঁড় করেন।

বাজার থেকে কিছুদূর এগিয়ে এসে আশরাফুল ইসলামকে পান খেতে দেয়। এসময় তিনি তাঁদের দেওয়া পান খেয়ে কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে যায়। সেসময় দুর্বত্তরা তাঁকে মাটিতে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। পরে যুবককে মাটিতে পরে থাকা অবস্থায় স্থানীয় ও বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধিদের সহযোগীতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একজন যুবককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com