শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪‘র মাঠ দিবস অনুষ্ঠিত

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ভাতের সঙ্গে মিলবে পুষ্টি উপাদান জিংক,জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত‘র উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রাসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বাহাগিলী ইউপির উঃ দুরাকুটি খামালটারী গ্রামে ২৫জন কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আয়োজন করেন কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সহযোগিতায় ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টার সভাপতিত্বে বক্তব্যে দেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজিজর রহমান।

এ সময় তিনি কৃষকদের জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী, চাষ সম্পর্কে ধারণা, মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করণ বিষয়ক ধারনা প্রদানসহ জিংকের অভাবে রোগ প্রতিরোধের নানা দিক তুলে ধরেন।

আরও উপস্থিত ছিলেন- উঃ দুড়াকুটি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আঃ মজিদ, সংস্থাটির শিশু সহায়ক ফ্যাসিলেটর আঃ মালক, উপকারভোগী শরিফুলসহ ২৫ জন, কৃষক ও কমিউনিটির ০ থেকে ৫ বছরের শিশুর মায়েরা প্রমুখ।http://www.brri.gov.bd/

জানা যায়- গ্রামীণ জনগোষ্ঠীর জিংক ও আয়রনের ঘাটতি পূরণে কাজ করছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ওই জাতের ধান উৎপাদন সম্প্রসারণ লক্ষ্যে কৃষক পর্যায়ে প্লোট প্রদর্শনীর মাধ্যমে ৫ কেজি করে বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করা হয়। কৃষকরাও আগামিতে এ ধান সম্প্রসারণের লক্ষে ৫ কেজি করে ধান বীজ বিনামূল্যে অন্য কৃষককে সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com