মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চারজন শিক্ষকের পদত্যাগ দাবি

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চারজন শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, নিয়োগ বানিজ্যসহ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বেতন আদায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বেতন মওকুফসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

আজ রোববার সকালে কালিকাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও এলাকাবাসী অধ্যক্ষ রেদওয়ানুর রহমানের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করে।

এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্লাককার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে সেখানে উপস্থিত হয় কিশোরগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

একই দিন দুপুরে উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, সহকারী শিক্ষক মাহাবুল হোসেন ও হাবিব রহমানের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভে যৌনহয়রানি, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার লাঞ্চণার বিচার, প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীদের বাড়ীতে গিয়ে হুমকিসহ ৭ দফা দাবি দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচী দিবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে কালিকাপুর স্কুল এন্ড কলেজের বিষয়টি শুনেছি এখনো কেউ অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com